সার্ভিস

যেটা আপনার দরকার সেটায় চাপ দিন।

হ্যান্ড ক্যারি

৩ থেকে ৬ দিন

  • ছোট ও হালকা পণ্য, হাতে করে আনা
  • সবচেয়ে দ্রুত, তবে কেজি প্রতি খরচ বেশি
  • ছবি বা লিংক আর কয়টা লাগবে জানালেই দাম

কার জন্য: খুব জরুরি ছোট পণ্য

বাংলাদেশ পর্যন্ত পুরো দাম জানুন

এয়ার

৭ থেকে ১২ দিন

  • মাঝারি ওজনের মাল দ্রুত আনার জন্য
  • ওজন ও আয়তন — যেটা বেশি সেটার হিসাবে দাম
  • গুদামে মাল একত্র করে এক চালানে পাঠানো যায়

কার জন্য: মাঝারি ওজনের মাল, দ্রুত চাই

বাংলাদেশ পর্যন্ত পুরো দাম জানুন

সি (জাহাজ)

২৫ থেকে ৪৫ দিন

  • ভারী বা অনেক বেশি পরিমাণ মালের জন্য
  • কেজি প্রতি সবচেয়ে কম খরচ, সময় বেশি লাগে
  • সম্পূর্ণ কনটেইনার বা শেয়ার্ড দুটোই হয়

কার জন্য: অনেক বেশি বা ভারী মাল

বাংলাদেশ পর্যন্ত পুরো দাম জানুন

কুরিয়ার

৫ থেকে ১০ দিন

  • এক দুই কার্টন বা ট্রায়াল অর্ডার
  • ডোর টু ডোর, ট্র্যাকিং নম্বর দিয়ে দেই
  • নমুনা আনার সবচেয়ে সহজ উপায়

কার জন্য: এক দুই কার্টন, ট্রায়াল অর্ডার

বাংলাদেশ পর্যন্ত পুরো দাম জানুন

গুদাম

মাল আসা পর্যন্ত ফ্রি রাখা

  • কয়েক দোকানের মাল আমাদের গুদামে জমা হয়
  • পাঠানোর আগে ছবি দেখে নিতে পারবেন
  • একসাথে পাঠালে ফ্রেইট খরচ কমে

কার জন্য: কয়েক দোকানের মাল এক বাক্সে

বাংলাদেশ পর্যন্ত পুরো দাম জানুন

এজেন্ট

সাধারণত একই দিনে উত্তর

  • ছবি, লিংক বা নাম পাঠান
  • কয়টা লাগবে আর কোন শহরে যাবে বলুন
  • পুরো খরচ হিসাব করে জানাব

কার জন্য: পণ্য খুঁজে দেওয়া ও দরদাম

বাংলাদেশ পর্যন্ত পুরো দাম জানুন

ইমপোর্টার ও দোকানদারদের জন্য পুরো সার্ভিস

TWT International-এর সোর্সিং, পেমেন্ট, ফ্রেইট, সি অ্যান্ড এফ ও ডেলিভারি — এক ডেস্ক থেকে।

সোর্সিং এজেন্ট (১৬৮৮ / আলিবাবা / অ্যামাজন)

কোট ২–২৪ ঘণ্টায়

  • নাম, ছবি বা লিংক থেকে সাপ্লায়ার খুঁজে দেই
  • একই পণ্যের কয়েকটি দাম তুলনা করে দেখাই
  • সাপ্লায়ারের সাথে চীনা ভাষায় দরদাম করি
দাম চান

চীনে পেমেন্ট সাপোর্ট

একই দিনে

  • আপনার হয়ে সাপ্লায়ারকে বৈধ পথে পরিশোধ করি
  • প্রতিটি পেমেন্টের রসিদ আপনাকে দেই
  • শুধু বৈধ পণ্যের অর্ডারে প্রযোজ্য
দাম চান

ফ্রেইট — এয়ার, সি, হ্যান্ড ক্যারি, কুরিয়ার

৪–৪৫ দিন, লাইন অনুযায়ী

  • ওজন ও ভলিউম দেখে সবচেয়ে সস্তা লাইন বেছে দেই
  • প্রতি কেজি বা প্রতি সিবিএম রেট আগেই জানাই
  • জরুরি হলে হ্যান্ড ক্যারি
দাম চান

সি অ্যান্ড এফ ও কাস্টমস সমন্বয়

পোর্টে ২–৭ দিন

  • লাইসেন্সধারী সি অ্যান্ড এফ এজেন্টের সাথে কাজ করি
  • কাগজপত্র ও এইচএস কোড গুছিয়ে দেই
  • ডিউটি সরকারি হারে, আমরা কিছু যোগ করি না
দাম চান

গুদামে একত্র করা ও কিউসি ছবি

ফ্রি স্টোরেজ ১৫ দিন

  • কয়েক সাপ্লায়ারের মাল এক কার্টনে
  • পাঠানোর আগে ছবি ও ভিডিও
  • ভাঙা বা ভুল মাল আগেই ধরা পড়ে
দাম চান

বাংলাদেশে ডোর ডেলিভারি

ক্লিয়ারেন্সের পর ১–৩ দিন

  • ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে
  • কুরিয়ার বা ট্রাক, পরিমাণ অনুযায়ী
  • ডেলিভারির আগে ফোনে জানানো হয়
দাম চান

চীনে পেমেন্ট কীভাবে হয়

আগে আমরা পুরো দাম হিসাব করে দেই। আপনি দাম মেনে নেওয়ার পরেই আমরা চীনের সাপ্লায়ারকে আপনার হয়ে পেমেন্ট করি। আমরা কোনো ব্যাংক বা মানি এক্সচেঞ্জ সার্ভিস নই — শুধু আপনার অর্ডারের বিল পরিশোধ করি।

শুধু বৈধ পণ্য আনি। নকল বা নিষিদ্ধ কিছু আমরা আনি না।

বুঝতে সমস্যা হলে ফোন করুন