গোপনীয়তা নীতি
আমরা যা রাখি শুধু সেটাই এখানে লেখা আছে। অ্যাকাউন্ট ছাড়াও পুরো সেবা ব্যবহার করা যায়।
অ্যাকাউন্ট খুললে কী রাখি
আপনার ইমেইল বা ফোন নম্বর, একটি এনক্রিপ্টেড পাসওয়ার্ড এবং লগইন সেশন। এই সাইটে অ্যাকাউন্ট বাধ্যতামূলক নয়; ছবি বা লিংক পাঠিয়ে হোয়াটসঅ্যাপেই অর্ডার করা যায়।
সার্চ ও ব্যবহারের রেকর্ড
লাইভ সার্চ ব্যয়বহুল, তাই প্রতিটি সার্চের কীওয়ার্ড ও ফলাফল আমাদের ডেটাবেসে জমা হয় এবং পরের বার সবার জন্য দ্রুত দেখানো হয়। প্রতি অ্যাকাউন্টের দৈনিক সার্চ সংখ্যাও গোনা হয়, কারণ দিনে ৩০টি সার্চের সীমা আছে।
অপব্যবহার ঠেকানোর লগ
স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট ও কোটা ফাঁকি ঠেকাতে আমরা অনুরোধের সময়, আইপি ঠিকানা ও ডিভাইস শনাক্তকারী রাখি। একই ডিভাইস থেকে সর্বোচ্চ ২টি অ্যাকাউন্ট খোলা যায়।
ছবি দিয়ে খোঁজা
ছবি দিয়ে খুঁজলে ছবিটি আমাদের স্টোরেজে জমা হয় এবং মিল খুঁজতে মার্কেটপ্লেস সার্চ সেবার কাছে পাঠানো হয়। ছবি ব্যক্তিগত থাকে, বাইরের কেউ দেখতে পায় না।
হোয়াটসঅ্যাপে যা লেখেন
কোটেশন, ট্র্যাক ও সোর্সিং ফর্মগুলো আপনার ব্রাউজারেই মেসেজ বানায় এবং হোয়াটসঅ্যাপে হস্তান্তর করে। ওই কথোপকথন হোয়াটসঅ্যাপে থাকে, এই ওয়েবসাইটে সংরক্ষিত হয় না।
গ্রাহক হলে যা রাখি
মাল আনতে যা লাগে: নাম, ফোন, ডেলিভারি ঠিকানা, পণ্যের বিবরণ, ইনভয়েস এবং কাস্টমস চাইলে প্রাপকের পরিচয়পত্র।
কার সাথে শেয়ার করি
শুধু যাদের ছাড়া চালান শেষ হয় না: সাপ্লায়ার, ফ্রেইট ক্যারিয়ার, আমাদের সি অ্যান্ড এফ এজেন্ট ও বাংলাদেশ কাস্টমস। আমরা কারো কাছে তথ্য বিক্রি বা ভাড়া দেই না।
কতদিন রাখি
সার্চ ক্যাশ ৪৫ দিন পর মুছে যায়। অপব্যবহারের লগ স্বল্পমেয়াদি। শিপমেন্ট ও কাস্টমস রেকর্ড বাংলাদেশি বাণিজ্যিক ও কর আইনে যতদিন রাখা বাধ্যতামূলক ততদিন থাকে, তারপর মুছে ফেলা হয়।
আপনার অনুরোধ
আপনার সম্পর্কে কী আছে জানতে, ভুল সংশোধন করতে বা অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলতে 01752-457930 নম্বরে হোয়াটসঅ্যাপে লিখুন। আইন অনুযায়ী রাখা বাধ্যতামূলক রেকর্ড ছাড়া বাকিটা মুছে দেওয়া হবে।