TWT International-এর সোর্সিং ও কার্গো সার্ভিস
আমাদের সম্পর্কে
বেশিরভাগ ক্রেতা সোর্সিংয়ের জন্য এক এজেন্ট, শিপিংয়ের জন্য আরেকজন, আর ক্লিয়ারেন্সের জন্য তৃতীয় একজন ধরেন। প্রতিটা হাতবদলে দাম বাড়ে আর সময় পিছায়। আমরা তিনটাই এক ডেস্কে রাখি।
Source2BD
ক্রেতার দিক
১৬৮৮, আলিবাবা আর অ্যামাজনে সহজ বাংলায় খুঁজুন। ছবি, নাম বা লিংক পাঠান — বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত একটাই দাম পাবেন: পণ্যের দাম, সার্ভিস ফি, ফ্রেইট আর ট্যাক্স আলাদা করে বোঝানো। দাম পছন্দ হলে তবেই টাকা দেবেন।
TWT International
মূল প্রতিষ্ঠান
আমদানি-রপ্তানি ট্রেডিং, চীনে সাপ্লায়ারকে পেমেন্ট করার ব্যবস্থা, এয়ার-সি-হ্যান্ড ক্যারি-কুরিয়ার ফ্রেইট, লাইসেন্সধারী এজেন্টের সাথে সি অ্যান্ড এফ ও কাস্টমস সমন্বয়, গুদামে মাল একত্র করা ও ছবি দেখানো, আর বাংলাদেশে ডোর ডেলিভারি।
সব দেশ থেকে, একই ডেস্কে
চীন থেকে ফ্যাক্টরি দাম, অ্যামাজন থেকে ব্র্যান্ড পণ্য ও পার্টস, আর দরকার হলে অন্য যেকোনো দোকান। আমরা তুলনা করে দেখাই, একটাই লাইন ধরে ঠেলি না।
দাম খোলা খাতায়
পণ্যের দাম, আমাদের সার্ভিস ফি আর ফ্রেইট — তিনটা আলাদা সংখ্যা। মূল লিংকে গিয়ে সাপ্লায়ারের দাম আপনি নিজেই মিলিয়ে দেখতে পারেন।
শুধু বৈধ পণ্য
শুধু বৈধ পণ্য আনি। নকল বা নিষিদ্ধ কিছু আমরা আনি না। অর্ডার হারানো ভালো, বন্দরে মাল আটকে যাওয়ার চেয়ে।
আমাদের কোথায় পাবেন
চকবাজার, ঢাকা। ডেস্ক খোলা থাকে শনি থেকে বৃহস্পতি, সকাল ১০টা থেকে রাত ৮টা। ফোন 01752-457930। নমুনা বা ছবি নিয়ে সরাসরি চলে আসতে পারেন, সামনে বসেই দাম হিসাব করে দেব।