টাকা ফেরত ও ক্ষতিপূরণ

সহজ কথায় লেখা, যাতে পরে কোনো তর্ক না হয়।

যেসব ক্ষেত্রে টাকা ফেরত পাবেন

  • সাপ্লায়ার মাল পাঠায়নি

    পণ্য কেনার পর সাপ্লায়ার পাঠাতে না পারলে আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করে আপনাকে পুরো পণ্যমূল্য ফেরত দিই।

  • সম্পূর্ণ ভুল পণ্য এসেছে

    অর্ডারের সাথে না মেলা পণ্য এলে ছবি দেখানোর পর হয় সঠিক পণ্য পাঠানো হয়, নয়তো পণ্যমূল্য ফেরত।

  • ট্রানজিটে হারানো চালান

    আমাদের হেফাজতে থাকা অবস্থায় চালান হারিয়ে গেলে পণ্যমূল্য ও ফ্রেইট ফেরত দেওয়া হয়।

  • আমাদের হিসাবের ভুল

    ওজন, ফ্রেইট বা সার্ভিস চার্জে আমাদের ভুল হলে অতিরিক্ত টাকা সাথে সাথে ফেরত।

যেসব ক্ষেত্রে ফেরত হয় না

  • মত বদলানো

    সাপ্লায়ারকে অর্ডার দেওয়ার পর মত বদলালে পণ্যমূল্য ফেরতযোগ্য নয়, কারণ মাল ইতিমধ্যে কেনা হয়ে গেছে।

  • রঙ বা মানের সামান্য পার্থক্য

    মার্কেটপ্লেসের ছবির সাথে সামান্য রঙ, প্রিন্ট বা ফিনিশের পার্থক্য স্বাভাবিক, এতে রিফান্ড হয় না।

  • কাস্টমস আটকে দিলে

    গ্রাহকের চাওয়া পণ্য নিষিদ্ধ শ্রেণিতে পড়ায় কাস্টমস আটকালে পণ্যমূল্য ফেরতযোগ্য নয়।

  • দেরি

    সময় বাড়লে ফ্রেইটের অংশ নিয়ে আলোচনা করা যায়, তবে দেরির জন্য আলাদা ক্ষতিপূরণ নেই।

দাবি করার নিয়ম

  • মাল খোলার সময় ভিডিও করুন

    প্যাকেট না খুলে আগে ভিডিও চালু করুন। দাবি করার সময় এটিই সবচেয়ে শক্ত প্রমাণ।

  • ৪৮ ঘণ্টার মধ্যে জানান

    ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে WhatsApp-এ ছবি, ভিডিও আর অর্ডার নম্বর পাঠান।

  • ৭ কর্মদিবসে সিদ্ধান্ত

    আমরা সাপ্লায়ার ও ক্যারিয়ারের সাথে যাচাই করে ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাই।

  • ১০ দিনে টাকা ফেরত

    অনুমোদিত রিফান্ড bKash, নগদ বা ব্যাংকে ১০ কর্মদিবসের মধ্যে পাঠানো হয়।

দাবি জানাতে WhatsApp করুন 01752-457930

শর্তাবলী দেখুন